ঢাকারবিবার , 8 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় সেনাবাহিনীর যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর 8, 2026 9:43 পূর্বাহ্ন
Link Copied!

33

গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখের অভিযানের ধারাবাহিকতায় আজ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে অবস্থিত মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানের শুরুতে আভিযানিক দল, মানবপাচারকারী দলের আস্তানাটি সম্পূর্ণরূপে ঘেরাও এবং পরবর্তীতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় কিছু সংখ্যক খালি কার্তুজসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং মানবপাচারকারী চক্রের আস্তানাটি সমূলে ধ্বংস করা হয়।

দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।