ঢাকাশনিবার , 14 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে দৈনিক সমাচার পত্রিকার ৫০বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর 14, 2026 9:20 অপরাহ্ন
Link Copied!

34

সত্য, বস্তুনিষ্ঠতা ও সাহসী সাংবাদিকতার পাঁচ দশক পূর্ণ করেছে দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক সমাচার। পত্রিকাটির ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত আয়োজনে অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, স্মৃতিচারণ ও শুভকামনায় মুখর হয়ে ওঠে পত্রিকার মৌলভীবাজার জেলা কার্যালয়। আলোচনাসভা শেষে কেক কেটে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করা হয়।

দৈনিক সমাচারের মৌলভীবাজার জেলা প্রতিনিধি পায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ। মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসানের সঞ্চালনায় সমাজকর্মী ছয়ফুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, লেখক ও সাবেক ব্যাংক কর্মকর্তা অ্যাডভোকেট আবু তাহের, ক্রীড়া লেখক সমিতি মৌলভীবাজারের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম, রাজনৈতিক বিশ্লেষক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বকস, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল ও সহসভাপতি মাহমুদুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন দৈনিক সমাচারের সাবেক প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, দৈনিক সংবাদ সারাবেলার মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল কাইয়ূম, মৌলভীবাজার প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহনেওয়াজ সুমন, কার্যকরী সদস্য রুমান আহমদ, সাংবাদিক বদরুল হাসান জুসেফ, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার মো. জোবায়ের আহমদ, কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি রাজন আবেদিন রাজন, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া টিমের মৌলভীবাজার প্রতিনিধি সালাউদ্দিন শুভ, এনআর মিডিয়ার পরিচালক এস এম ফজলু, দৈনিক সারাবেলার জাহেদ আহমদ ও সাংবাদিক অনিল মল্লিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী কমিউনিটি লিডার শওকুল ইসলাম সকু, চ্যানেল এসের মৌলভীবাজার প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টু, আনন্দ টিভির আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক মামুন তরফদার, কুলাউড়া উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম খাঁন, মৌলভীবাজার সদর প্রতিনিধি মুহিবুর রহমান মিন্টুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবীরা।

অনুষ্ঠানে অতিথিরা দৈনিক সমাচারের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। তাঁদের আপ্যায়নের জন্য ফল ও ফাস্টফুডের আয়োজনও ছিল।

আয়োজক সূত্রে জানা যায়, ১৯৭৬ সালের ১৪ নভেম্বর সিকান্দর হায়াত মজুমদারের হাত ধরে দৈনিক সমাচারের প্রকাশনা শুরু হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালে মালিকানা পরিবর্তনের পর মো. আবু তালেবের সম্পাদনা ও প্রকাশনায় পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। শিগগিরই পত্রিকাটির মাল্টিমিডিয়া কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।