পাবনা জেলার যোগাযোগব্যবস্থাকে আধুনিক, টেকসই ও নিরাপদ করে তুলতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন পাবনা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সুজাত কাজী। তাঁর সময়োপযোগী পদক্ষেপ, কর্মদক্ষতা এবং উন্নয়নমুখী চিন্তার ফলে জেলার সড়ক ও মহাসড়কগুলোর অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে।
দায়িত্ব নেওয়ার পর থেকেই মো. সুজাত কাজী পাবনার বিভিন্ন আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সেতুগুলোর সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। ভাঙাচোরা অংশ দ্রুত মেরামত, কার্পেটিং ও নিয়মিত তদারকির মাধ্যমে সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমাতে তিনি মাঠপর্যায়ে নিজে উপস্থিত থেকে কাজের মান নিশ্চিত করছেন। তাঁর এই কঠোর নজরদারি ও পেশাদারিত্বের কারণে প্রতিটি উন্নয়নমূলক কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে সম্পন্ন হচ্ছে।
স্থানীয় পথচারী, পরিবহন চালক এবং সচেতন মহল জানান, সড়ক বিভাগের এই কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টার ফলে পাবনা জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যোগাযোগব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি উন্নত ও আরামদায়ক হয়েছে। বিশেষ করে গ্রামীণ ও জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাট চলাচলের উপযোগী করায় সাধারণ মানুষের যাতায়াত সহজ হয়েছে এবং অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে।
উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সুজাত কাজী জানান, সরকারের নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত ও উন্নত সেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। পাবনা সড়ক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায় জেলার অবকাঠামোগত উন্নয়নকে আরও বেগবান করতে তাঁরা সর্বদা বদ্ধপরিকর।
একজন কর্মঠ, সততা ও নিষ্ঠাবান প্রকৌশলী হিসেবে মো. সুজাত কাজীর এই ইতিবাচক উদ্যোগ পাবনা জেলার যোগাযোগ ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন স্থানীয়বাসী।
