ঢাকাশনিবার , 14 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কসবায় মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ উপলক্ষে জাকের পার্টির বর্ণাঢ্য দাওয়াতী র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর 14, 2026 9:02 অপরাহ্ন
Link Copied!

39

আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় জাকের পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য দাওয়াতী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
​জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা, বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসূফী খাজা ফরিদপুরী (রহঃ) ছাহেবের পবিত্র বেছালত (ওফাত) স্মরণে আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৭ ইং তারিখে ফরিদপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী মহাপবিত্র বিশ্ব উরস শরীফ অনুষ্ঠিত হবে। আসন্ন এই মহাপবিত্র উরস শরীফের দাওয়াত সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাকের পার্টি কসবা উপজেলা শাখার পক্ষ থেকে এই দাওয়াতী র‍্যালির আয়োজন করা হয়।
​র‍্যালিটি কসবা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থকসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিশ্ব ওলী খাজা ফরিদপুরী (রহঃ) ছাহেবের শান্তি, সম্প্রীতি ও মানবতার আদর্শ তুলে ধরেন। পাশাপাশি আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ সফল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে দলীয় সকল নেতাকর্মী ও সমর্থকদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।