ঢাকাশুক্রবার , 13 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ও নগদ টাকাসহ আটক ২

আলমডাঙ্গা অফিস:
নভেম্বর 13, 2026 10:30 অপরাহ্ন
Link Copied!

38

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ পিস টাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪১ হাজার ৮০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আলমডাঙ্গা পৌরসভার কলেজপাড়ার (পচু মিয়ার বাড়ির ভাড়াটিয়া) শ্যামল কুমার শাহার ছেলে মিঠুন শাহা ওরফে সুবেন্দ্র শাহা ওরফে বিন্দু সাহা (৩৩) এবং উপজেলার গোবিন্দপুর মাঠপাড়ার মহির উদ্দিনের ছেলে মোঃ শাকিল (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এসএম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কলেজপাড়ায় জনৈক পচু মিয়ার বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা নির্মূলে এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।