সেনাবাহিনী প্রধান কর্তৃক কক্সবাজারে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন এবং সেনানীড় উদ্বোধন
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেন। এ সময় তিনি এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুদৃঢ় করতে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই দিনে সেনাবাহিনী প্রধান রামু সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যদের আবাসন স্বল্পতা নিরসনের লক্ষ্যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১০ তলাবিশিষ্ট ‘সেনানীড়-৩’ উদ্বোধন করেন। এ সময় সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স; কমান্ড্যান্ট, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি; জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া; সেনাসদর এবং...
14
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেন। এ সময় তিনি এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুদৃঢ় করতে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
একই দিনে সেনাবাহিনী প্রধান রামু সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যদের আবাসন স্বল্পতা নিরসনের লক্ষ্যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১০ তলাবিশিষ্ট ‘সেনানীড়-৩’ উদ্বোধন করেন।
এ সময় সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স; কমান্ড্যান্ট, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি; জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া; সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।