ঢাকাFriday , 4 September 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ছয় মাদক সেবনকারীর এক মাসের কারাদণ্ড 

Link Copied!

18
মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের অপরাধে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের সমন্বয়ে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে সদর উপজেলার চাঁদনীঘাট, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবনের অপরাধে প্রানেশ কর (২৫), মো. শামির ভূইয়া (১৯), গনেশ কর (৩৫), মো. রুফিয়ান মিয়া মিজান (৩৫), বিশাল কর (২৩) ও মো. রুবেল মিয়া (২২)কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ড প্রাপ্তদের ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।