ঢাকাThursday , 3 September 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক 

Link Copied!

8
মৌলভীবাজারের শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল শেরপুর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, ১. এনাম মিয়া (৫৫), পিতা মৃত ইছাক মিয়া, গ্রাম তাজপুর, ২নং সাদিপুর ইউনিয়ন, ওসমানীনগর, সিলেট।
২. রাজা মিয়া (৩৩), পিতা মৃত রশীদ মিয়া, গ্রাম বকশীপুর, পৈলনপুর ইউনিয়ন, ওসমানীনগর।
৩. শাহিন মিয়া (৪২), পিতা মৃত মইন উদ্দিন, গ্রাম খসরুপুর, ২নং সাদিপুর ইউনিয়ন, ওসমানীনগর।
৪. হোসেন মিয়া (৩০), পিতা মৃত আমজাদ মিয়া, গ্রাম ব্রাহ্মণগ্রাম, ১নং খলিলপুর ইউনিয়ন, মৌলভীবাজার সদর।
পুলিশ জানায়, শেরপুর আবাসিক এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার প্রস্তুতি চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।