ঢাকাSunday , 6 September 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে

Link Copied!

20

চুয়াডাঙ্গায় আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এদিন চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এ উপলক্ষে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় টুর্নামেন্টের উদ্বোধন ও সার্বিক আয়োজন নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানকে সফল ও উৎসবমুখর করতে সভায় বিভিন্ন বিষয়ে প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. খালিদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হ্যাজি প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।