নৌবহরে যুক্ত হলো জাপানের ০৫টি অত্যাধুনিক উচ্চগতি সম্পন্ন পেট্রোল বোট
২ জুলাই ২০২৬, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের ধারাবাহিকতায় জাপান সরকারের Official Security Assistance (OSA) কর্মসূচির আওতায় ০৫টি উচ্চগতি সম্পন্ন পেট্রোল বোট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, পিএইচডি প্রধান অতিথি এবং জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী H.E. Mr. Shimada Tomoaki বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাপানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে সংযোজিত এ আধুনিক পেট্রোল বোটসমূহ দেশের সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদীবেষ্টিত অঞ্চলে টহল, নজরদারি, Search and Rescue, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলা কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে। বাংলাদেশ ও...
27
২ জুলাই ২০২৬, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের ধারাবাহিকতায় জাপান সরকারের Official Security Assistance (OSA) কর্মসূচির আওতায় ০৫টি উচ্চগতি সম্পন্ন পেট্রোল বোট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, পিএইচডি প্রধান অতিথি এবং জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী H.E. Mr. Shimada Tomoaki বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জাপানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে সংযোজিত এ আধুনিক পেট্রোল বোটসমূহ দেশের সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদীবেষ্টিত অঞ্চলে টহল, নজরদারি, Search and Rescue, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলা কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে।
বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রকে সম্প্রসারিত করবে এ সংযোজন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।