ঢাকাMonday , 29 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায়  আলোচনা সভা অনুষ্ঠিত 

Link Copied!

29

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক, স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা জনাব শারমিন আক্তার (জেলা প্রশাসক, রুটিন দায়িত্ব)। তাছাড়াও বি. এম. তারিক-উজ-জামান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা, ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ, সিভিল সার্জন, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা অংশ নেন।

সভায় তামাকের ব্যবহার নিরুৎসাহিত করা, তরুণ প্রজন্মকে থেকে তামাক থেকে দূরে রাখা এবং তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।