সাতক্ষীরায় “পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স প্লে-গ্রাউন্ডে উৎসবমুখর পরিবেশে “পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম । ফুটবলপ্রেমীদের প্রাণের স্পন্দনে মুখরিত এ আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স সমর্থক পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, দৃষ্টিনন্দন নৈপুণ্য ও খেলোয়াড়সুলভ মনোভাবের চমৎকার প্রদর্শন। মাঠজুড়ে উৎসাহ-উদ্দীপনা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও দলগত চেতনা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড়রা অত্যন্ত শৃঙ্খলা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে অংশগ্রহণ...
31
১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স প্লে-গ্রাউন্ডে উৎসবমুখর পরিবেশে “পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ।
ফুটবলপ্রেমীদের প্রাণের স্পন্দনে মুখরিত এ আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স সমর্থক পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, দৃষ্টিনন্দন নৈপুণ্য ও খেলোয়াড়সুলভ মনোভাবের চমৎকার প্রদর্শন। মাঠজুড়ে উৎসাহ-উদ্দীপনা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও দলগত চেতনা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড়রা অত্যন্ত শৃঙ্খলা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে অংশগ্রহণ করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।