ঢাকাSaturday , 23 May 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

Link Copied!

17

চুয়াডাঙ্গায় পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয়, বিচারিক কার্যক্রম সুসংগঠিত করা এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।  ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩টায়  জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ রফিকুল ইসলাম, মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, চুয়াডাঙ্গা । সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহজাহান আলী, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা।

সভায় জেলার ম্যাজিস্ট্রেট আদালত গুলোতে বিচারাধীন মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক কার্যক্রমে সমন্বয়, মাদক, নারী ও শিশু নির্যাতন, ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট প্রতিনিধি, সরকারি পিপি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট, সকল অফিসার ইনচার্জগণ, বিজিবি, কারারক্ষী বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।