ঢাকাশনিবার , 21 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর 21, 2026 8:23 অপরাহ্ন
Link Copied!

43

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ নভেম্বর) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কুলাউড়ার মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪৫/এম থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নন্দীগ্রাম এলাকায় অভিযান চালায় বিজিবি’র একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ২হাজার ৫শ ১০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।