ঢাকাশনিবার , 21 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের স্বার্থে বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Link Copied!

60

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে বালুর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উন্নয়নের স্বার্থে বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তবে কোথায় এবং কীভাবে বালু উত্তোলন করা হবে, তা প্রশাসন ও রাজনৈতিক নেতারা আলোচনার মাধ্যমে নির্ধারণ করবেন।
অবৈধ বালু উত্তোলনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বালু উত্তোলনের ক্ষেত্রে নিয়মনীতি ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিতে হবে। প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে উপযুক্ত স্থান নির্ধারণ করবেন।
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জ সফরকে কেন্দ্র করে আয়োজিত প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি ফারুক আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক কবির আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোবিন্দগঞ্জে চলমান প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনকালে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।