হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলার ফসল রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ এবং নদী ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উন্নয়ন কর্মকাণ্ডে নতুন প্রাণসঞ্চার হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদারের দূরদর্শী নেতৃত্ব, পেশাদারিত্ব ও নিবিড় তত্ত্বাবধানে জেলার বাঁধ নির্মাণ, সংস্কার এবং টেকসই পানি ব্যবস্থাপনায় এসেছে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন।
সংশ্লিষ্ট সূত্র ও মাঠপর্যায়ের তথ্যমতে, নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার দায়িত্ব গ্রহণের পর থেকেই ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিতকরণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জরুরি প্রতিরোধমূলক কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। অকাল বন্যা ও পাহাড়ি ঢল থেকে হাওরের বোরো ফসল রক্ষার পাশাপাশি নদী ভাঙনপ্রবণ এলাকার মানুষের জানমাল ও বসতভিটা সুরক্ষায় তাঁর গৃহীত পদক্ষেপগুলো স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
কাজের গুণগত মান ও নির্ধারিত সময়সীমা বজায় রাখতে নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার নিজেই বিভিন্ন প্রকল্প এলাকা ও বাঁধ পরিদর্শনে নিয়মিত সরেজমিনে উপস্থিত থাকছেন। স্লুইসগেট ও রেগুলেটরগুলোর কার্যকর পরিচালনা, স্থানীয়দের সাথে সমন্বয় এবং দ্রুত সমস্যার সমাধানে তাঁর সক্রিয় ভূমিকা হাওরাঞ্চলের লাখো কৃষক ও সাধারণ মানুষের মাঝে আস্থা ও স্বস্তি ফিরিয়ে এনেছে।
স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের মতে, একজন দায়িত্বশীল ও কর্মঠ কর্মকর্তা হিসেবে নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদারের এমন উদ্যোগ ও আন্তরিকতা অব্যাহত থাকলে সুনামগঞ্জের কৃষি, মৎস্যসম্পদ ও সামগ্রিক অর্থনীতি আরও সমৃদ্ধ ও নিরাপদ হবে।
