ঢাকাশনিবার , 21 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের শান্তিগঞ্জের দরগাপাশায় ৭ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:
নভেম্বর 21, 2026 5:01 অপরাহ্ন
Link Copied!

28

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ১৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৭০০ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে দুটি কেন্দ্রে (বাংলা,ইংরেজী,সাধারন গণিত ও বিঞ্জান) চারটি বিষয়ের উপর প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছুফি মিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় পরিষদের রাজস্ব আয়,(হোল্ডিং ট্যাক্র ও ব্যবসায়ীক কর) থেকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এর লক্ষ্যে আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও আমরিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা এই দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা ও দরগাাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছুফি মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন,আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাশ,অভিভাবক মোঃ সায়েম,শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সিতু মিয়া,পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুক আলী,অভিভাবক ও মহিলা সদস্যা মোছাঃ মরিয়ম বেগম,ইউপি সদস্য গোলাম কিবরিয়া ও সুমন মিয়া প্রমুখ।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন,দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছুফি মিয়া কর্তৃক শিক্ষার মানোন্নয়নে এমন মহতী উদ্যোগকে স্বাগতম জানান। তিনি বলেন,সুনামগঞ্জ হচ্ছে একটি হাওরবেস্টিত জনপদ ও এখানকার শিক্ষার মান নিম্নমুখী। তাই শিক্ষার মান বাড়াতে এবং অভিভাবক ও বর্তমান প্রজন্মের শিশুদের স্কুলগামী করতে এই প্রাথমিকস্তরে মেধা যাচাই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এমন উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।