ঢাকাশনিবার , 21 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালান পণ্যসহ আটক ২০

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর 21, 2026 3:01 অপরাহ্ন
Link Copied!

44

তিন মাসে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এ সময় ২০ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৫৮ বিজিবির অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে ৫৭৫ গ্রাম স্বর্ণ, ২টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ১৫৫ জন গরু এবং বিপুল পরিমাণ মাদক।

এর মধ্যে ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৫৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা, প্রায় ৫০ কেজি গাঁজা ও ৮ হাজার ৩৬১ পিস বিভিন্ন ধরনের নেশার ট্যাবলেট রয়েছে।

​অন্যদিকে, কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত বিস্তৃত বিজিবির দক্ষিণ-পশ্চিম (যশোর) রিজিয়নের আওতাধীন ৭টি ব্যাটালিয়নের অভিযানে একই সময়ে প্রায় ৮৮ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক আটক করা হয়েছে।

এই রিজিয়নে ১৫৭ জনকে আটক করা হয়েছে। সেখানে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণ, ৫টি অস্ত্র, ৬ রাউন্ড গুলি এবং ৯৪ কেজির বেশি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিও উদ্ধার হয়েছে। ​বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান ঠেকাতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ বা পাচার রোধ এবং সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা ঠিক রাখতে বিজিবি কাজ করছে। এসব কাজে স্থানীয় প্রশাসন, পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে বাহিনীটি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।