ঢাকাবৃহস্পতিবার , 19 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার জেলা বারের ক্রিকেট দলের জার্সি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর 19, 2026 4:15 অপরাহ্ন
Link Copied!

36

দেশের আইনজীবীদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ অ্যাডভোকেট ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬’ (বিএসিপিএল)-এ অংশ নিতে যাচ্ছে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ক্রিকেট দল। তরুণ আইনজীবীদের সমন্বয়ে গঠিত এ দলের জার্সি উন্মোচন করা হয়েছে।

​বুধবার (১৮ নভেম্বর ) এক অনুষ্ঠানের মাধ্যমে ১ নম্বর বার ভবনের লাইব্রেরি হলে দলটির জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে জার্সি তুলে দেন সিনিয়র আইনজীবী রমা কান্ত দাশ গুপ্ত।

​জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট মামুনুর রশিদ চৌধুরী, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক জয়নুল হক। এ ছাড়া সমিতির অন্যান্য সদস্য, সিনিয়র আইনজীবী এবং ক্রিকেট দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

​ক্রিকেট দলের অধিনায়ক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, “আইন পেশার ব্যস্ততার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনকে গুরুত্ব দিয়ে আমরা সমিতির সবার সহযোগিতায় দেশের আইনজীবীদের একমাত্র এই আসরে নিয়মিত অংশ নিচ্ছি। গত আসরে অংশ নিয়ে আমরা ‘ফেয়ার প্লেয়ার্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছি। এবার আমাদের দলে বেশ কয়েকজন ভালো তরুণ খেলোয়াড় রয়েছেন। আশা করছি মৌলভীবাজার তথা দেশবাসীকে আমরা একটি ভালো খেলা উপহার দিতে পারব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।