ঢাকারবিবার , 1 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১১৮ বোতল ফেন্সিডিল জাতীয় ‘উইন কোরেক্স সিরাপ’ উদ্ধার

মো: সাকিব হাসান:
নভেম্বর 1, 2026 11:33 পূর্বাহ্ন
Link Copied!

13

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশ এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ বোতল অবৈধ মাদকদ্রব্য Wincerex Syrup উদ্ধার করেছে।
​চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ্ এবং জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতিয়ার রহমান।
​গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ২২:২৫ ঘটিকায় জীবননগর থানাধীন নতুনপাড়া ক্লাবপাড়া গ্রামস্থ পলাতক আসামি মোঃ আজাদ হাসান-এর বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আসামির শয়নকক্ষের চৌকির নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১৮ বোতল অবৈধ মাদকদ্রব্য Wincerex Syrup উদ্ধার করা হয় এবং তা জব্দ করে পুলিশ।
​এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।