ঢাকাশনিবার , 31 অক্টোবর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর 31, 2026 8:01 অপরাহ্ন
Link Copied!

22

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর ক্যাডেট কলেজসমূহ ব্যতীত ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭,২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৫১টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১৮,০৪০ জন শিক্ষার্থীর মধ্যে ১৭,৪১০ জন কৃতকার্য হয়েছে, যাদের মধ্যে ৩,৬১৯ জন জিপিএ-৫ অর্জন করেছে। সামগ্রিক পাসের হার ৯৬.৫১% এবং কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার ২০.৭৯%, যা নিঃসন্দেহে এক অনন্য সাফল্য।

এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাগণের নিবিড় পরিচর্যা ও মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।

এছাড়াও উক্ত সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীগণের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।