জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে শমসেনগর পুলিশ ফাঁড়ির ফোর্সের সহযোগিতায় রবিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লামাবাজার, স্টেশন রোড ও শমসেরনগর বাজারের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা এলপিজি গ্যাস সিলিন্ডারের বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে লামবাজারে অবস্থিত ওম ট্রেডার্সকে ৩ হাজার টাকা, স্টেশন রোডে অবস্থিত চৌধুরী ট্রেডার্সকে ২ হাজার টাকা ও সায়েম হার্ডওয়্যারকে ১হাজার ৫শ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানকালে সিলিন্ডারের পাইকারি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানকে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রয় না করা, অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা।
