ঢাকাSaturday , 4 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় স্ট্যাবিলাইজারে বিশেষ কৌশলে লুকিয়ে মাদক পাচার: আটক ১

Link Copied!

29

চুয়াডাঙ্গা শহরের রেলবাজার রেলক্রসিং এলাকার পশ্চিম পাশ থেকে ৪৯৬ অ্যাম্পুল অবৈধ কুপিজেসিক (বুপ্রেনরফাইন) ইনজেকশনসহ মো. জালাল উদ্দিন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি নষ্ট স্ট্যাবিলাইজারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব ইনজেকশন উদ্ধার করা হয়। আটক জালাল উদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলপাড়া এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ৪৯৬ অ্যাম্পুল কুপিজেসিক (বুপ্রেনরফাইন) ইনজেকশনের আনুমানিক বাজারমূল্য ৯৯ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।