ঢাকাবৃহস্পতিবার , 12 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব উরস শরীফ–২০২৭ উপলক্ষে রংপুর মহানগরে জাকের পার্টির দাওয়াতী র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর 12, 2026 7:53 অপরাহ্ন
Link Copied!

44

আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ ইং-এর দাওয়াত সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রংপুর মহানগর জাকের পার্টির উদ্যোগে বর্ণাঢ্য দাওয়াতী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর ৩১নং ওয়ার্ডের মডার্ন মোড় এলাকায় এই র‍্যালি অনুষ্ঠিত হয়।
​জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসূফী খাজা ফরিদপুরী (রহঃ) ছাহেবের পবিত্র বেছালত (ওফাত) স্মরণে আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৭ ইং তারিখে ফরিদপুরের সদরপুরের বাইশরশিস্থ বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী এই মহাপবিত্র বিশ্ব উরস শরীফ অনুষ্ঠিত হবে।
​র‍্যালিতে রংপুর মহানগর জাকের পার্টি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থকসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি মডার্ন মোড়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
​এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দলের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।