ঢাকাTuesday , 8 September 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ কেওড়া জল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

Link Copied!

14

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে অবৈধ কেওড়া জল বিক্রির দায়ে দুই দোকানিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ডায়াগনস্টিক সেন্টার ও খাদ্যপণ্য সামগ্রীর বিক্রয় ও মান তদারকি করা হয়।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধ কেওড়া জল বিক্রির দায়ে মো. সহিদুল ইসলামের মেসার্স সহিদুল স্টোরকে ৫ হাজার টাকা এবং মো. সিহাব উদ্দিনের মেসার্স রিয়াদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। পরে জরিমানার পুরো টাকা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাজারে মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ, বীজ বা শিশুখাদ্য বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।