মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানা এলাকা হতে নিজ বাড়িতে চাষকৃত ০৩ (তিন) টি গাঁজা গাছসহ ০১ জন আসামীকে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল হালিম, গ্রাম-কালীগাংনী, থানা ও জেলা-মেহেরপুর ।
৩০ জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ প্রদীপ কুমার সানা এর নেতৃত্বে মেহেরপুর জেলার সদর থানাধীন কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কালীগাংনী ভিটাপাড়া সাকিনস্থ বিলের ওপারে মাঠের মধ্যে চতুর-দিকে ইটের গাথুনির ওয়াল বিশিষ্ট একতলা বসত বাড়ির মাটির উঠান হতে মোঃ আব্দুল হালিম এর চাষকৃত ০৩ (তিন) টি গাঁজা গাছসহ গ্রেফতার করেন জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম। গাছ ০৩ টির উচ্চতা যথাক্রমে ০৯ ফুট ০৪ ইঞ্চি, ০৬ ফুট ০৩ ইঞ্চি ও ০৩ ফুট ০৬ ইঞ্চি এবং ওজন যথাক্রমে ৩ কেজি ১০০ গ্রাম, ৪৫০ গ্রাম ও ৪০ গ্রাম। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়। গ্রেফতারকৃত মোঃ আব্দুল হালিমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে মেহেরপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।
