ঢাকাWednesday , 1 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

দর্শনার আকন্দবাড়ীয়া স্কুলপাড়া থেকে ১১ বোতল ভারতীয় মাদক ‘ইস্কাফসহ মাদক কারবারি রফিকুল ইসলাম আটক

Link Copied!

12

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযানে ১১ বোতল

ইস্কাফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামের স্কুলপাড়া তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দক্ষিণ চাঁদপুর (মাছবাজারপাড়া) গ্রামের মৃত আলম মণ্ডলের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫)-কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১১ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২২ হাজার টাকা।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শামছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পরে আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।