ঢাকাSaturday , 27 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুর  সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

Link Copied!

34

চোরাকারবারিদের ধাওয়া করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ২৪ বোতর ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৭শে জুন) ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেহাটি সীমান্ত এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করে সামন্তা বিওপির টহল দল।

শনিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন সামন্তা বিওপির একদল বিজিবি সুবেদার ওমর আলীর নেতৃত্বে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় দুজন চোরকারবারিকে ধাওয়া করলে তারা সীমান্ত পিলার ৫৭/১-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মোনতাজ আলীর পুকুর পাড়ের জঙ্গলের ভেতর একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত সাদা বাজারের ব্যাগ খোলা হলে ব্যাগের মধ্যে একটি কার্টুনের ভিতর ভারতীয় ২৪ বোতল এসকাফ সিরাপসহ ২টি বিদেশী পিস্তল (মেড ইন ইতালি), ৪টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং এসকাফ সিরাপসমুহ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।