আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী সফল অভিযান ৩ কেজি গাঁজাসহ আটক-১
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ) শীতল বিশ্বাস সংগীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৫/০৬/২০২৬ তারিখ রাত ১০ টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন গড়চাপড়া গ্রামস্থ জনৈক বোরহান হোসেন টিপু এর বসতবাড়ীর গোয়াল ঘর থেকে আসামী ১। মোঃ রাহুল @ রুহুল(৪০), পিতা- মৃত সোহরাব হোসেন, স্থায়ী সাং- নৃসিংহপুর, থানা- ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), জেলা -কুষ্টিয়া, বর্তমান: গ্রাম- জেহালা (বাজার পাড়া), থানা- আলমডাঙ্গা, জেলা -চুয়াডাঙ্গাকে একটি টিনের ড্রামের মধ্যে রক্ষিত ৩ কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ...
33
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ) শীতল বিশ্বাস সংগীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৫/০৬/২০২৬ তারিখ রাত ১০ টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন গড়চাপড়া গ্রামস্থ জনৈক বোরহান হোসেন টিপু এর বসতবাড়ীর গোয়াল ঘর থেকে আসামী ১। মোঃ রাহুল @ রুহুল(৪০), পিতা- মৃত সোহরাব হোসেন, স্থায়ী সাং- নৃসিংহপুর, থানা- ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), জেলা -কুষ্টিয়া, বর্তমান: গ্রাম- জেহালা (বাজার পাড়া), থানা- আলমডাঙ্গা, জেলা -চুয়াডাঙ্গাকে একটি টিনের ড্রামের মধ্যে রক্ষিত ৩ কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৯০০ টাকাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।