ঢাকাThursday , 25 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

Link Copied!

34
“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার এর আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার।
 আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
মেলায় আরোও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তিনির্ভর কৃষির গুরুত্ব তুলে ধরেন।
মেলায় কৃষকদের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, প্রযুক্তি ও কৃষিভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।