ঢাকাThursday , 25 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর  মৃত্যু

Link Copied!

35

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির গ্রিলে বিদ্যুতায়িত হয়ে জুবায়ের হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত জুবায়ের আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়ীয়া ইউনিয়নের বগাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুবায়েরের বন্ধু শাকীল জানান, দুপুরে বাড়িতে অবস্থানকালে হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বন্ধু ও স্বজনরা হাসপাতালে ছুটে যান। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়।

স্থানীয়রা বলছেন, বাড়ির গ্রিলের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় গ্রিলটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অসাবধানতাবশত গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘নিথর অবস্থায় ওই কিশোরকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল।’

এদিকে, মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্বজন, সহপাঠী, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, প্রতিবেশীসহ গ্রামবাসীদের মধ্যে মর্মান্তিক এ ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক সংযোগ ও তারের ত্রুটি নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব। জুবায়েরের মৃত্যু সেই সতর্কতার প্রয়োজনীয়তাকেই আবারও সামনে নিয়ে এসেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।