ঢাকাTuesday , 26 May 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সার্জেন্টের বিচক্ষণতায় ছিনতাইকৃত গরু-ছাগল ভর্তি পিকআপ উদ্ধার, আটক ৩

Link Copied!

33

 

ডিসি ট্রাফিক মিরপুর  মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বার স্যারের গোয়েন্দা তথ্য ও দিকনির্দেশনার ভিত্তিতে গরু ও ছাগলসহ একটি ছিনতাইকৃত পিকআপ উদ্ধার করেছে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা। এ ঘটনায় ৩ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে  ট্রাফিক মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সার্জেন্ট মোঃ রানা ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটিরত অবস্থায় বেতার যন্ত্রের মাধ্যমে একটি গরুভর্তি পিকআপ ছিনতাইয়ের সংবাদ পান।

পরবর্তীতে টিআই জনাব গোলাম মোস্তফা এর নির্দেশনায় অভিযান পরিচালনা করে গাবতলী এলাকায় ছিনতাইকৃত পিকআপটি আটক করা হয়। উদ্ধারকৃত পিকআপে ৬টি গরু ও ২টি ছাগল পাওয়া যায়।

এ সময় মোঃ সাব্বির (২৫), অমিত সরকার (৬০) ও মোঃ অন্তর (২৮) নামে ৩ জনকে আটক করা হয়, এবং আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ দমনে ট্রাফিক মিরপুর বিভাগের তৎপরতা ও নজরদারি অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।