ঢাকাTuesday , 26 May 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার জেলা প্রশাসনের বাজার মনিটরিং অভিযান অনুষ্ঠিত

Link Copied!

37
বিভিন্ন দপ্তরের সহযোগিতায় ঈদকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি রোধে মৌলভীবাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সঙ্গে নিয়ে শহরের পশ্চিমবাজার এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সবজি, মুদি, মশলা ও মোরগের দোকানসহ বিভিন্ন ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা সংরক্ষণ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং অতিরিক্ত দাম আদায় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
 নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে জেলা প্রশাসন, কৃষি বিপণন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে।
অভিযানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মৌলভীবাজার; উপজেলা নির্বাহী অফিসার, সদর, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা পুলিশের সদস্যগণ,জেলা কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাব এর প্রতিনিধি, বাজার কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিগণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।