বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় ‘আলোর পথে’ কর্মসূচির আওতায় স্থানীয় নারী ও তরুণীদের কারিগরি প্রশিক্ষণ প্রদান
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় সিলেটের সীমান্তবর্তী প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ করে নারীদেরকে প্রাধান্য দিয়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কর্মশালা, সীমান্ত সম্পর্কিত জনসচেতনতামূলক সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজিবির ‘আলোর পথে’ কর্মসূচির আওতায় স্থানীয় নারী ও তরুণীদের এলইডি বাল্ব উৎপাদনসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রায় ৭১০ জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম হতে বিরত থাকা, সীমান্ত আইন মেনে চলা, শূন্য লাইনের নিকট অননুমোদিত কার্যক্রম থেকে...
29
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় সিলেটের সীমান্তবর্তী প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ করে নারীদেরকে প্রাধান্য দিয়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কর্মশালা, সীমান্ত সম্পর্কিত জনসচেতনতামূলক সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিজিবির ‘আলোর পথে’ কর্মসূচির আওতায় স্থানীয় নারী ও তরুণীদের এলইডি বাল্ব উৎপাদনসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রায় ৭১০ জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম হতে বিরত থাকা, সীমান্ত আইন মেনে চলা, শূন্য লাইনের নিকট অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকা, নারী ও শিশু পাচার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।