চুয়াডাঙ্গায় পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয়, বিচারিক কার্যক্রম সুসংগঠিত করা এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩টায় জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, চুয়াডাঙ্গা । সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহজাহান আলী, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা।
সভায় জেলার ম্যাজিস্ট্রেট আদালত গুলোতে বিচারাধীন মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক কার্যক্রমে সমন্বয়, মাদক, নারী ও শিশু নির্যাতন, ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট প্রতিনিধি, সরকারি পিপি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট, সকল অফিসার ইনচার্জগণ, বিজিবি, কারারক্ষী বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
