ঢাকাFriday , 22 May 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, এনসিপির বিক্ষোভ

Link Copied!

24

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে বাংলামোটর এলাকায় বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। মিছিলে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বেশ কয়েকজনকে দেখা গেছে।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা বাংলাদেশে আবারও সন্ত্রাসীদের আস্ফালন দেখতে পাচ্ছি। জুমার নামাজের পরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কায়দায় এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।

সরকারের সমালোচনার ক্ষেত্রে নাকি তাদের দেওয়া ডেডলাইন ক্রস করা যাবে না মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, আমরা বাকস্বাধীনতা বলতে বুঝি, এই দেশে যারা দায়িত্বে আছে তাদের যে কাউকে যে কেউ প্রশ্ন করার অধিকার রাখে। শুধু নাসীরুদ্দীন পাটওয়ারী না, এদেশের যেকোনো নাগরিক আপনাদের প্রশ্ন করার অধিকার রাখে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই গণতন্ত্র।

আজ রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে আসিফ মাহমুদ বলেন, যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আপনাদের এই কার্যক্রমকে, এই যুদ্ধকে এই জেনারেশনের সঙ্গে যুদ্ধ ঘোষণা হিসেবে মেনে নেব। যদি গ্রেপ্তার না হয় তাহলে আমাদের সমালোচনাও নিয়মতান্ত্রিক উপায়ে থাকবে না।

উল্লেখ্য, শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে পেছন দিক কিছু যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির স্থানীয় কয়েকজন আহত হন।

ঘটনার পর সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসিরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।