২৬ মে ২০২৬ খ্রিঃ তারিখে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা জেলার বিভিন্ন কোরবানি পশুর হাট পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।
হাট পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, কোরবানি পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে হাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি ডিউটি, নিয়মিত টহল এবং পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে জোরদার করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মিথুন সরকার সহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
