ঢাকাWednesday , 29 April 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত 

Link Copied!

11
 সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬’ উদযাপিত হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কোট প্রাঙ্গণ থেকে র‍্যালী বের হয়ে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড কমিটির  চেয়ারম্যান ও জেলা  দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়াল ।
এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মোঃ কামরুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হাসান খান, পুলিশ সুপার বিল্লাল হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ,স্পেশাল মেডিয়েটর (অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ)আবু সৈয়দ দিলজার হোসেন,জেলা জজ আদালতের সরকারি কৌশুলী,পাবলিক প্রসিকিউটর, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিচার বিভাগীয় সহায়ক কর্মকর্তা কর্মচারী সহ লিগ্যাল এইড কমিটির  সদস্যবৃন্দ এবং পর্যবেক্ষক সদস্যবৃন্দসহ সকল অংশীজন।
অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবী নারী ক্যাটাগরীতে সুরাইয়া খাতুন ও পুরুষ ক্যাটাগরীতে শাহ ফখরুল ইসলাম কে সম্মাননা স্মারক ও সম্মানী প্রদান করা হয়।
এছাড়াও মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। মেলার স্টল সমূহ পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আগত দর্শনার্থী।
এসময় জেলা লিগ্যাল এইড অফিস, মৌলভীবাজারের কার্যক্রম ও সেবা সমূহ সম্পর্কে জনসাধারণকে অবগত করা হয় এবং আগত দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন আইনি সেবা সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন, সোহেল ভূইয়া, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ), জেলা জজ আদালত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।