ঢাকাSaturday , 14 March 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান অনুষ্ঠিত 

Link Copied!

32
মৌলভীবাজার জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এবং মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার নির্দেশনার আলোকে  ১৪ মার্চ  শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  তৌহিদুজ্জামান পাভেল । এ সময় পুলিশ সুপার, মৌলভীবাজার-সহ জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ সমন্বিত অভিযানটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ অতিক্রম করে চৌমোহনা পয়েন্ট হয়ে এম. সাইফুর রহমান সড়ক দিয়ে অগ্রসর হয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।
অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে ঝুলিয়ে রাখা অবৈধ পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ করা হয়। একইসঙ্গে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কিছু অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয় এবং বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে  স্প্রে করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন ড্রেন, নালা-নর্দমা এবং আবাসিক এলাকার আশপাশে জমে থাকা পানি অপসারণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা প্রশাসন, মৌলভীবাজার পৌরসভা, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ কর্মসূচির মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।