মৌলভীবাজার-৩ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে নির্বাচনী সভা ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের গোরারাই বাজারে অনুষ্ঠিত হয়।
খঞ্জনপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুর রব চৌধুরী’র
সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন’র পরিচালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান,থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব আয়াজ আহমেদ,১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য ফখরুল ইসলাম,উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবর রহমান মজনু ,জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ,ইংল্যান্ড বিএনপি নেতা আব্দুল বাছিত।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ,ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজ, সাধারণ সম্পাদক আতাউর রহমান,জেলা ছাত্রদলের সহ সভাপতি মাজহারুল ইসলাম রকি,বিএনপি নেতা আবুল হোসেন,আলম মিয়া,ইউপি বিএনপি’র সহ-সভাপতি সাজ্জাদুর রহমান,জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য শেখ জুয়েল,ইউপি যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ,উপজেলা ছাত্রদলের টিপু মিয়া,কলেজ ছাত্রদল নেতা আবু মাশরুর সৈকত প্রমুখ।