দর্শনা থানাধীন ইশ্বরচন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ভিকটিম রিপন হোসেন(৪০) কে গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ টায় ইশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে থেকে আসামী খাইরুল ইসলাম ও তার সহযোগী আসামীরা রাজনৈতিক ও পারিবারিক শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে মারাত্নক জখম করে। বর্ণিত ঘটনায় ভিকটিমের ভাই দর্শনা থানার মামলা নং-১৩ তারিখ-২২ ফেব্রুয়ারি ২০২৬ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) পেনাল কোড দায়ের করেন।
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তাৎক্ষণিকভবে ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের লক্ষে দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশে সিসিআইসি, ডিবি ও দর্শনা থানার চৌকস টিম ঝিনাইদহ জেলার মহেষপুর থানাধীন পুড়াপাড়া গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর ০৪:৩০ ঘটিকায় এজাহারনামীয় আসামী ১। খাইরুল ইসলাম(৩০), পিতা-হাসেম আলী ২। কুদ্দুস আলী(৩২), পিতা-সাজাত আলী ৩। হাসেম আলী(৪৫) ও ৪। শরিফুল ইসলাম খোকন(৪০),উভয় পিতা-মৃত আস্কার আলী, সর্বসাং-ইশ্বরচন্দ্রপুর বড় মসজিদপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ অপরাধ দমনে সদা তৎপর এবং এ ধরনের অপরাধের সাথে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।
