ঢাকাTuesday , 10 February 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত

Link Copied!

58

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বিকাল ৩ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড, চুয়াডাঙ্গায় নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিংয়ে আগামী ১২ জানুয়ারি ২০২৬ খ্রি. অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়।

এসময় পুলিশ সুপার মহোদয় নির্বাচন সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে ভোটারগণ যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে ডিউটিতে নিয়োজিত প্রত্যেক সদস্যের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

তিনি আরও বলেন, ডিউটিতে নিয়োজিত সকলকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে নির্ভয়ে, পক্ষপাতিত্ব, অত্যুৎসাহী আচরণ ও শিথিলতা পরিহার করে আইনানুগভাবে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। চুয়াডাঙ্গা জেলার প্রতিটি ভোটকেন্দ্র থাকবে কঠোর নিরাপত্তার চাদরে আবৃত। কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।

উক্ত ব্রিফিংয়ে আরোও উপস্থিত ছিলেন  মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্);  মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল);  মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); জনাব অনির্বাণ দাস, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, চুয়াডাঙ্গা; ডিআইও-১, ডিএসবি, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা; টিআই(অ্যাডমিন); আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।