ঢাকাTuesday , 10 February 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা ও প্রশাসনের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

51
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে  ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দুপুর ১২টা ৩০ মিনিটে  চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারগণ যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়—সে লক্ষ্যে নির্বাচন নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন দপ্তর ও বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল  সাহীদুর রহমান ওসমানী, ওএসপি, এনডিসি, পিএসসি, কমান্ডার, সদর দপ্তর ২১ পদাতিক ব্রিগেড;  মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা;  মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা; জনাব আহমেদ আলী, জেলা নির্বাচন অফিসার, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, র‍্যাব, নির্বাচন কমিশন ও এনএসআই-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ নির্বাচন ও গণভোটের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এবং ভোটকেন্দ্র ও ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।