চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আসলাম আলী সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ২৬ জুন ২০২৫ তারিখ জীবননগর থানাধীন পুরন্দপুর এলাকা হতে আসামী ১। মোঃ জিয়াউর রহমান (৪৫), পিতা-শুকুর আলী, সাং-পুরন্দপুর,থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা ২। রিপন চাকমা (৩০), পিতা-সৈচাংইনপ চাকমা, মাতা-মানিশা চাকমা, সাং-তেলখুলা, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৩। মং দ্রিতাইন চাকমা (২৮), পিতা-মাইন, মাতা-রাপানিও, সাং-হরিখোলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদের অবৈধ মাদকদ্রব্য ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
