২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহিদ সেনা দিবসে বাংলাদেশ নৌবাহিনী গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেই সকল বীর সেনানিদের, যারা ২০০৯ সালে ঢাকার পিলখানায় সংঘটিত মর্মান্তিক ঘটনায় শহীদ হয়েছিলেন।
শহিদগণের অমর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানগণ। দেশমাতৃকার সেবায় আত্মোৎসর্গকারী এই বীর সন্তানদের সর্বোচ্চ ত্যাগ জাতি চিরকাল বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তাঁদের আত্মত্যাগ কেবল একটি দিনের স্মৃতি নয় এটি আমাদের সামরিক চেতনা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের স্থায়ী প্রেরণা। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য আজও সেই আদর্শ বুকে ধারণ করে দায়িত্ব পালন করছে। শহীদ পরিবারের প্রতি বাংলাদেশ নৌবাহিনীর আন্তরিক সমবেদনা ও সম্মান।
দেশপ্রেম ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে শহীদদের স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।
