কঙ্গোতে জাতিসংঘ মিশন (MONUC) এ দায়িত্ব পালনকালে গত ২৫ ফেব্রুয়ারি ২০০৫ তারিখে বুনিয়া প্রদেশের কাফে এলাকায় বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি টহল দলের উপর বিদ্রোহীদের এ্যাম্বুশের ফলে ৮জন বাংলাদেশী সেনা সদস্য ও ১জন নৌ বাহিনীর সদস্য শাহাদাতবরণ করেন। শাহাদাতবরণকারী সেনা সদস্যগণ হলেন, ক্যাপ্টেন মো: শহীদ আশরাফ খান, ওয়ারেন্ট অফিসার মোঃ সোহরাব হোসেন তালুকদার, সার্জেন্ট মোঃ সিরাজুল ইসলাম, কর্পোরাল মোঃ আতোয়ার রহমান সরকার, সৈনিক মোঃ আঃ সালাম, সৈনিক মোঃ বেলাল হোসেন ও সৈনিক আবদুস সালাম এবং নৌ বাহিনী সদস্য হলেন, লিডিং সি-ম্যান নূরুল ইসলাম।
বিশ্ব শান্তি রক্ষায় তাঁদের এই আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
