চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ২৬ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ সময় ২ টা ৪৫ মিনিটের সময় আলমডাঙ্গা থানাধীন হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামস্থ জনৈক মোঃ বাবলু এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ তরিকুল ইসলাম(৩২), পিতা- মোঃ হবিবার রহমান, সাং- ওসমানপুর হঠাৎপাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে এসময় তার কাছ থেকে ৩৩(তেত্রিশ) পিস মাদকদ্রব্য Tapentadol Tablets এবং মাদক বিক্রয়ের নগদ ৮ হাজার ৯০ টাকা উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
