ঢাকাSaturday , 10 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

জীবননগর থানাধীন ঝুঁকিপূর্ণ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

Link Copied!

280

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে আজ ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. সকাল ১০টা ৩০  মিনিট থেকে জীবননগর থানাধীন ঝুঁকিপূর্ণ বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন  মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা এবং  মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

পরিদর্শনকালে তাঁরা ভোটকেন্দ্রসমূহের নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়, যাতে ভোটারগণ শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

জেলা প্রশাসন ও জেলা পুলিশ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এ লক্ষ্যে মাঠ পর্যায়ে নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন  মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); মোঃ আল-আমীন, উপজেলা নির্বাহী অফিসার, জীবননগর; জনাব মোঃ সোলায়মান শেখ, অফিসার ইনচার্জ, জীবননগর থানা, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।