ঢাকাMonday , 19 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন ও ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত

Link Copied!

173
পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পাশাপশি শরীর ও মনকে সুস্থ্য সতেজ রাখতে পুলিশ সুপারের উদ্যোগে  ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টায় পুলিশ লাইন্স ইনডোর ব্যাডমিন্টন গ্রাউন্ডে আনন্দঘন পরিবেশে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সম্মানিত পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলাম ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে সর্বমোট ১২টি দল ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় খেলাগুলো অত্যন্ত টানটান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় “গ্রুপ–A”-তে সদর ট্রাফিক-১ বনাম চুয়াডাঙ্গা থানা, পুলিশ লাইন্স-১ বনাম আলমডাঙ্গা থানা এবং সদর কোর্ট বনাম দামুড়হুদা থানার মধ্যকার খেলায় সদর ট্রাফিক-১, পুলিশ লাইন্স-১ ও দামুড়হুদা থানা জয়লাভ করে।
অপরদিকে “গ্রুপ–B”-তে সার্কেল অফিস বনাম পুলিশ লাইন্স-২, সদর ট্রাফিক-২ বনাম ডিবি/ডিএসবি এবং জীবননগর থানা বনাম পুলিশ অফিসের মধ্যকার খেলায় পুলিশ লাইন্স-২, ডিবি/ডিএসবি ও জীবননগর থানা বিজয়ী হয়।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার  বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়ক।
এ সময় আরও উপস্থিত ছিলেন  জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা;  মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),চুয়াডাঙ্গা;  মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।