ঢাকাMonday , 12 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে ভোট সেন্টার পরিদর্শনে জেলা পুলিশ সুপার বিল্লাল হোসেন 

Link Copied!

33
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মৌলভীবাজার- ৪ সংসদীয় আসনের শ্রীমঙ্গল উপজেলাধীন বিভিন্ন ভোট সেন্টার পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে‌ ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন তিনি।
এ সময় জেলা পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, জেলা বিশেষ শাখা (ডিএসবি)-এর ডিআইও-১ আবুল কাশেম সরকার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. জহিরুল ইসলাম মুন্না সহ শ্রীমঙ্গল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।